July 30, 2026, 11:16 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী আরও ১ লাখ শিশুকে শিগগিরই হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে আটক ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লক্ষ্য এক : নেতানিয়াহু
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত গাজায় খাদ্য-জ্বালানি-পানি সরবরাহ করার আহ্বান জাতিসংঘ প্রধানের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত গাজায় জীবন রক্ষাকারী খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহের অনুমতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক্স-এ (সাবেক টুইটার) তিনি এই আহ্বান জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিব লিখেছেন, গাজায় জীবন রক্ষাকারী উপাদান যেমন খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ করতে হবে।

শনিবার সকালে হামলা শুরুর পর থেকেই ইসরায়েল গাজায় সব ধরনের সরবরাহ বন্ধ করে দেয়। এর মধ্যে ওষুধ ও খাবারও রয়েছে। গাজায় এখন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। খুব শিগগিরই তারা জরুরি খাবার ও পানির সংকটে পড়বে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ২৩ লাখ মানুষের বসবাস। এর মধ্যে ৮০ শতাংশ বিভিন্ন সংস্থার ত্রাণের ওপর নির্ভরশীল।

আজকের বাংলা তারিখ



Our Like Page