October 27, 2026, 3:16 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি হামলায় ৭৭০ ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর ইসরায়েলের পাল্টা হামলায় এখন পর্যন্ত অন্তত ৭৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। চতুর্থ দিনে গড়ানো এই সংঘাতে ইসরায়েলের বিমান হামলায় আহত হয়েছেন আরও ৪ হাজারের বেশি মানুষ। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের হতাহতের এই পরিসংখ্যান জানিয়েছে।

মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৭৭০ ফিলিস্তিনি নিহত ও ৪ হাজারের বেশি আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, নিহতদের মধ্যে ১৪০ জন শিশু ও ১২০ নারী রয়েছেন।

যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে গাজা উপত্যকার আশপাশে ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে হামাসের ১ হাজার ৫০০ যোদ্ধার মরদেহ উদ্ধারের দাবি জানিয়েছে। গত শনিবার ভোরের দিকে গাজার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাস আচমকা ইসরায়েলে রকেট হামলা শুরু করে। হামাসের রকেট হামলায় হতবিহ্বল হয়ে পড়া ইসরায়েল পরে গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায়।

রকেট হামলার পাশাপাশি হামাসের যোদ্ধারা জল-স্থল ও আকাশপথে ইসরায়েলে ঢুকে বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। হামাসের হামলায় এখন পর্যন্ত ৯ শতাধিক ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার সংবাদমাধ্যম। নিহতদের মধ্যে বহু সেনাসদস্য, নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ২৫০০ ইসরায়েলি।

মঙ্গলবার জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক কার্যালয় বলেছে, গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এই উপত্যকার প্রায় এক দশমাংশ অর্থাৎ ২ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। ইসরায়েল সর্বাত্মক অবরোধ আরোপ করায় সেখানে পানি, বিদ্যুৎ ও খাবারের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। সূত্র: রয়টার্স, বিবিসি।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page