August 19, 2026, 6:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় গাজায় প্রতি ১৫ মিনিটে মারা যাচ্ছে একটি শিশু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় গাজায় গড়ে প্রতি ১৫ মিনিটে একজন করে শিশুর মৃত্যু হচ্ছে। এমনটাই জানিয়েছে শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষাবিষয়ক আন্তর্জাতিক এনজিও সেভ দ্য চিলড্রেন।

মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে যুক্তরাজ্যভিত্তিক এই সংস্থার পক্ষ থেকে বলা হয়, গাজায় ইসরায়েলি বিমানবাহিনীর গত ১১ দিনের অভিযানে ১ হাজারেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে, অর্থাৎ গড় হিসাবে প্রতি ১৫ মিনিটে একজন করে শিশুর মৃত্যু ঘটছে গাজায়।

গত ১২ দিন ধরে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আবাসিক ভবন থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স কোনো কিছুই হামলা থেকে বাদ যাচ্ছে না।

এদিকে এরই মধ্যে পানি, খাবার ও জ্বালানি ফুরিয়ে আসছে। ফলে গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে মৃত্যুর সংখ্যা আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছে সংস্থাটি। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে গাজায়। গুরুতর আহত হয়েছেন প্রায় ১২ হাজার ৫০০ জন।  খবর এএফপির।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page