October 3, 2026, 1:11 pm
শিরোনামঃ
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের হামলায় দক্ষিণ গাজায় ৭১ ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানবেতর জীবন কাটাচ্ছে ফিলিস্তিনের গাজার মানুষ। জরুরি ত্রাণ পৌঁছানোর সুযোগ দিতে মিসরের রাফা সীমান্ত ক্রসিং খোলার কথা বলা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। সকালে দক্ষিণ গাজায় ইসরায়েলের হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ২৯শ’ ছাড়িয়েছে।

মানবিক সংকটের মাঝেও চলছে ইসরায়েলি বিমান হামলা এবং হামাসের পাল্টা প্রতিরোধ। যদিও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, হামাস মানেই ফিলিস্তিন নয়।

তীব্রতর মানবিক সংকটের মাঝেই বাড়ছে ইসরায়েলের হামলা ও সামরিক অভিযান। মঙ্গলবার সকালে দক্ষিণ গাজায় ইসরায়েলের বোমা হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। হামলা চলছে খান ইউনিস এবং রাফাহ শহরে।

এছাড়া, উত্তর গাজায় ভারি কামানের গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা। এতে বহু ভবন ধসের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

একটি  ফেসবুক পোস্টের জেরে ফিলিস্তিনের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দালাল আবু আমনাহকে গ্রেপ্তার করেছে ইসরাইলি পুলিশ।

এদিকে, গাজায় ত্রাণ পাঠাতে যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন। এছাড়া, যুদ্ধ পরিকল্পনার বিষয়ে ইসরায়েলকে সহায়তা করতে কয়েকজন শীর্ষ মার্কিন সামরিক কর্মকতা দেশটি সফর করছেন।

জাতিসংঘসহ বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনিদের জন্য আসা জরুরি ত্রাণ মিসরীয় সীমান্তে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ইসরায়েল রাফাহ সীমান্ত বন্ধ করে হামলা চালানোয় ত্রাণ প্রবেশ বিলম্বিত হচ্ছে।

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে জরুরি বিশ্ব সম্মেলন ডাকার আহ্বান জানিয়েছে চীন। সংকট নিরসনে আলোচনায় বসছে ইউরোপিয় ইউনিয়ন।

আর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আগামীকালের ইসরায়েল সফরে হামাস যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা সম্পর্কে আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। পরে, জর্ডানের রাজধানী আম্মানে যাবেন তিনি।

এমন পরিস্থিতিতে গাজায় ২শ’ ৫০ জন বিদেশীকে বন্দী করার কথা জানিয়েছে হামাস। শর্ত মানলে তাদের মুক্তি দেয়া হবে বলে জানানো হয়েছে।

হামাস থেকে দূরত্ব তৈরি করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, হামাসের নীতি কিংবা হামলা ফিলিস্তিনের মানুষের প্রতিনিধিত্ব করে না।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page