October 18, 2026, 10:13 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলী গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আর কোনো বন্দিবিনিময় নয় : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধের নামে ইসরায়েলের গণহত্যা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তেল আবিবের সঙ্গে আর কোনো বন্দিবিনিময় করবে না হামাস। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার উপ-প্রধান সালেহ আল-আরুরি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এই মুহূর্তে বন্দিবিনিময় নিয়ে আর কোনো আলোচনা হচ্ছে না। হামাসসহ সব প্রতিরোধ আন্দেলন এখন এই বিষয়ে একমত যে, গাজার বিরুদ্ধে ইসরায়েলের তাণ্ডব পুরোপুরি ও চূড়ান্তভাবে বন্ধ না হওয়া পর্যন্ত আর কোনো বন্দি বিনিময় হবে না।

গাজায় ফের যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দিদের মুক্ত করে নেওয়ার লক্ষে কাতারে এক সপ্তাহ আগে মোসাদের একটি প্রতিনিধিদল পাঠিয়েছিল ইসরায়েল সরকার। আলোচনায় অচলাবস্থা দেখা দেওয়ায় গতরাতে যখন দলটিকে তেল আবিবে ডেকে নেওয়া হয় তখন সালেহ আল-আরুরি এই প্রত্যয় জানালেন।

তিনি বলেন, দখলদার ইসরায়েল ভেবেছিল গাজায় আগ্রাসন শুরু করলে আমরা ভয় পেয়ে বন্দিদের ছেড়ে দিতে শুরু করবো। কিন্তু আমাদের আনুষ্ঠানিক অবস্থান হচ্ছে, বাকি বন্দিদের নিয়ে আলোচনা হবে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর। এ পর্যন্ত যাদের মুক্তি দেওয়া হয়েছে তারা বেসামরিক নাগরিক ছিল বলে জানান আরুরি।

তিনি বলেন, এখন যারা আমাদের হাতে বন্দি আছে তার হয় ইসরায়েলি সেনা সদস্য অথবা সাবেক সেনা। কাজেই তাদের সম্পূর্ণ নতুন শর্তে মুক্ত করবে হামাস।

এই হামাস নেতা বলেন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, আমাদের হাতে আটক ইসরায়েলি বন্দিদের ফেরত নিতে হলে সব ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে হবে।

তিনি বলেন, ইসরায়েল যদি মনে করে শক্তি দেখিয়ে তারা আমাদের ওপর তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে তাহলে তারা মারাত্মক বিভ্রান্তির মধ্যে রয়েছে। তিনি এ বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন দখলদার সেনারা গাজা উপত্যকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। সূত্র: প্রেসটিভি, পার্সটুডে

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page