September 28, 2026, 5:10 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় বাংলাদেশের সমর্থন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় সমর্থন জানিয়েছে বাংলাদেশ।

এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানায়।

ফিলিস্তিনের মানুষের জন্য অস্থায়ী পদক্ষেপ নেওয়ার ব্যাপারে দক্ষিণ আফ্রিকার অনুরোধকেও সমর্থন করেছে বাংলাদেশ।

যেখানে অবিলম্বে গাজায় হামলা বন্ধ করা এবং সব এলাকায় নিরাপদ,পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার অনুমতি দেওয়ার অনুরোধ অন্তর্ভুক্ত রয়েছে।

পাশাপাশি ফিলিস্তিনের ওপর ইসরায়েলের দখলদারির অবসান এবং গাজায় টেকসই ও স্থায়ী সমাধানের জন্য স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথাও পুনর্ব্যক্ত করেছে ঢাকা।

আইসিজিতে দক্ষিণ আফ্রিকার অভিযোগ, গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে জাতিসংঘের জেনোসাইড প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত ১৯৪৮ সালের কনভেনশন লঙ্ঘন করেছে ইসরায়েল।

আজকের বাংলা তারিখ



Our Like Page