October 1, 2026, 3:42 pm
শিরোনামঃ
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার ; অভিযানকে ‘নরকে ব্যয়বহুল অভিযান’ বললেন ট্রাম্প পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ২২ জন নিহত দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
এইমাত্রপাওয়াঃ

ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে জামায়াতে যোগ দিতে বললেন বিএনপি নেতা দুদু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাম্প্রতিক এক আলোচনায় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে জামায়াতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, “যদি রাজনীতি করতে চান, স্বনামে করেন। প্রয়োজনে জামায়াতে যোগ দেন। এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু অন্যের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনীতি চালিয়ে যাওয়া উচিত নয়।”

এর আগে এক মাহফিলে মিজানুর রহমান আজহারী বলেছিলেন, “ইসলামের আলোকে দেশ সাজাবো। কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি হতে দেওয়া যাবে না। ১৫ বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে। যখন অন্য দেশ উন্নয়নে ব্যস্ত, তখন আমাদের দেশের সরকার লুটপাটে মগ্ন। এক দল যায়, আরেক দল এসে লুটপাট চালায়। আমাদের কোরআনের আলোকে দেশ গড়তে হবে।”

এ প্রসঙ্গে বিএনপি নেতা দুদু বলেন, “বিএনপি বার বার ক্ষমতায় এসেছে জনগণের সমর্থনে, কারো ঘাড়ে পা দিয়ে নয়। আমাদের শাসনামল তখন থেকেই শুরু, যখন অনেকের জন্মই হয়নি। যারা বিএনপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন, তারা কি কখনো দেশের মানুষের পেট ভরাতে পেরেছেন? আমরা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছি।”

তিনি দাবি করেন, বিএনপি সবসময় গরিব ও মধ্যবিত্ত মানুষের জন্য কাজ করেছে।

আওয়ামী লীগের সমালোচনা করে দুদু বলেন, “আওয়ামী লীগ শুধু লুটপাট করেছে। যারা বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করেন, তারা শয়তানের শয়তান।”

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page