October 11, 2026, 7:22 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ক্ষেত্রে শতকরা ২৫ ভাগ শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (সোমবার) ওয়াশিংটনের ওভাল অফিসে এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন তিনি।

ট্রাম্প বলেন, “আজ আমি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমাদের শুল্ক সহজ করে এনেছি। কোনো ধরনের ব্যতিক্রম ও রেয়াত ছাড়াই এটি ২৫ শতাংশ হবে।”

ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমদানি শুল্ক আরোপকে ‘একটি বড় ঘটনা’ মন্তব্য করে প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, এটা আমেরিকাকে আবারো ধনী করার ব্যবস্থা করবে।

অটোমোবাইল, ওষুধপত্র ও কম্পিউটার চিপের ওপর বাড়তি শুল্ক আরোপের বিষয়েও ইঙ্গিত দেন ট্রাম্প। এর আগে তিনি জানিয়েছিলেন, বিশ্বের যেকোনো দেশ থেকে আমেরিকায় আসা সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে নতুন শুল্কহার প্রযোজ্য হবে।

ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ইস্পাত ও অ্যালুমিনিয়ামে একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন।

ট্রাম্প মনে করেন, মার্কিন শিল্পকারখানাগুলো এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে অন্যায্য প্রতিযোগিতার মুখোমুখি হয়। এ পরিস্থিতির মোকাবেলায় এবং শত্রু-মিত্রদের হাত থেকে দেশের শিল্পকারখানাগুলোকে বাঁচাতে তিনি বড় রকমের শুল্ক আরোপের পক্ষে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page