September 30, 2026, 10:56 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ১৮০ জনের বেশি নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জিবুতি ও ইয়েমেনের মধ্যে অভিবাসী বহনকারী চারটি নৌকা ডুবে গেছে। এতে ১৮০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। শুক্রবার (৭ মার্চ) আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের সংস্থাটি নৌকাগুলোতে থাকা ব্যক্তিদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য দেয়নি, তবে প্রায়ই ইথিওপীয়রা উপসাগরীয় দেশগুলোতে কাজ খুঁজে পেতে বা সংঘাত থেকে বাঁচতে এই পথটি ব্যবহার করে।

আইওএম জানিয়েছে, গত রাতে জিবুতি ও ইয়েমেন উপকূলে চারটি নৌকা ডুবে যাওয়ার পর ১৮০ জনেরও বেশি অভিবাসী নিখোঁজ রয়েছে।

আইওএম এর তথ্য অনুযায়ী, এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর মধ্যে একটি। ২০২৪ সালে ইয়েমেনে ৬০ হাজারেরও বেশি অভিবাসী আগমনের কথা জানিয়েছে সংস্থাটি।

জানুয়ারীতে ইয়েমেন উপকূলে নৌকাডুবে বিশ জন ইথিওপীয় নিহত হয়েছিল।

আইওএম জানিয়েছে, গত বছর অর্থাৎ ২০২৪ সালে এই পথে ৫৫৮ জন মারা গেছেন।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page