September 22, 2026, 1:56 pm
শিরোনামঃ
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ঈদের আগে ১৪ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১ বিলিয়ন ডলার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদের আগে প্রতি বছরই প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স বেড়ে যায়। প্রয়োজনীয় কেনাকাটার সঙ্গে দান-সদকা, জাকাত বিতরণসহ পরিবার-পরিজনের বাড়তি ব্যয় থাকে। এরই ধারাবাহিকতায় চলতি এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত প্রবাসীরা ৯৫ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এ মাসের ১৪ দিনে দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১০৭ টাকা হিসেবে পাঠানো রেমিট্যান্স প্রায় ১০ হাজার ২৫৮ কোটি টাকা।

সর্বশেষ সেপ্টেম্বর থেকে টানা ছয় মাস দেড় বিলিয়ন ডলারের ঘরেই থেমে যায় রেমিট্যান্স। গত বছরের আগস্টে এসেছিল ২০৩ কোটি ডলারের বেশি। এরপর চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স আসে।

রোববার (১৬ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এপ্রিলের ১৪ দিনে বৈধপথে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রে‌মিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৩২ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৭৯ কোটি ৪৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে রেমিট্যান্স বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার পাশাপাশি রেমিট্যান্স আয় আনতে ফরম সি পূরণ করার শর্ত শিথিল করেছে। পাশাপাশি সেবা খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারকদের ঘোষণা ছাড়াই ২০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page