October 2, 2026, 9:22 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

উত্তরায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে ৩ দুর্বৃত্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তরায় দাঁড়িয়ে থাকা ঈগল পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন দিয়েছে তিনজন দুর্বৃত্ত।

গতকাল শনিবার রাত ১০টার দিকে উত্তরার আকাশ প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ছিল। বাসে কোনো যাত্রী ছিলেন না। এর মধ্যে রাত ১০টার দিকে হঠাৎ বাসটি থেকে ধোঁয়া উঠতে থাকে। পরে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, যাত্রীবাহী বাসটি মহাখালী থেকে ছেড়ে এসে আবদুল্লাহপুর মোড়ে যাচ্ছিল। বাসটি এসে দাঁড়ায় উত্তরার আকাশ প্লাজার সামনে। চালক যাত্রীদের নামিয়ে দেন। এরপর হঠাৎই বাসটিতে আগুন ধরে যায়।

উত্তরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আলম গণমাধ্যমকে বলেন, ‘আমরা খবর পেয়ে প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। বাসের প্রায় ৫০ ভাগ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি।’

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page