October 16, 2026, 2:36 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

উ.কোরিয়ার প্রথম গুপ্তচর স্যাটেলাইট পরিদর্শন করলেন কিম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির প্রথম সামরিক গুপ্তচর স্যাটেলাইট পরিদর্শন করেছেন এবং এটির ‘ভবিষ্যত কর্ম পরিকল্পনার’ অনুমোদন দিয়েছেন। বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, স্যাটেলাইটটি দেখার আগে কিম মঙ্গলবার স্যাটেলাইট উৎক্ষেপণের দায়িত্বে নিয়োজিত অস্থায়ী কমিটির সাথে সাক্ষাত করেন।
এক মাস আগে কিম বলেছিলেন যে স্যাটেলাইটটির নির্মাণ কাজ শেষ হয়েছে এবং তিনি এটির উৎক্ষেপণের জন্য সবুজ সংকেত দিয়েছেন।
পিয়ংইয়ং সলিড-ফুয়েল চালিত আন্ত:মহাদেশীয় একটি নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার প্রায় এক সপ্তাহ পর ১৮ এপ্রিল প্রতিবেদনটি প্রকাশ করা হয়। উত্তর কোরিয়ার নিষিদ্ধ অস্ত্র কর্মসূচির ক্ষেত্রে এটিকে একটি বড় ধরনের অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকরা বলেছেন যে, আইসিবিএম এবং মহাকাশ উৎক্ষেপণ সক্ষমতার বিকাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রযুক্তিগত অগ্রগতি এটি।
কেসিএনএ জানায়, কমিটির কাজের ব্যাপারে বিস্তারিত জানার পর মঙ্গলবার কিম শত্রু পক্ষের শক্তি ও গতিবিধি এবং পরিবেশ পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা সামরিক গুপ্তচর স্যাটেলাইট-১ পরিদর্শন করেন।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘সংঘাতমূলক বিভিন্ন পদক্ষেপ’ গ্রহণ করে উত্তেজনা আরো উস্কে দেওয়ায় কিম যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে অভিযুক্ত করে বলেন, এক্ষেত্রে তার দেশ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে।
কেসিএনএ আরো জানায়, পরে কিম ‘প্রস্তুতি কমিটির ভবিষ্যত কর্ম পরিকল্পনার অনুমোদন দেন।’
২০২১ সালে কিমের দিকনির্দেশনায় হাতে নেওয়া গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রকল্পগুলোর অন্যতম ছিল একটি সামরিক গুপ্তচর স্যাটেলাইট নির্মাণ করা ।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page