October 10, 2026, 5:31 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

একনেকে সমুদ্র থেকে ১০ হাজার হেক্টর জমি পুনরুদ্ধারে ক্রস ড্যাম প্রকল্প অনুমোদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সমুদ্র হতে প্রায় ১০ হাজার হেক্টর ভূমি পুনরুদ্ধারসহ নানা উন্নয়ন মাথায় রেখে ৫৮৮ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ভূমি পুনরুদ্ধারের ফলে আবাদযোগ্য ছয় হাজার হেক্টর জমিতে অতিরিক্ত দুই হাজার ৭৩৬ মেট্রিক টন শস্য উৎপাদন বৃদ্ধি করা হবে।

এ প্রকল্পসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ১৮ হাজার ১০ কোটি ১২ লাখ টাকা।

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডিসেম্বর ২০২২ হতে জুন ২০২৬ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে। নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় এটা বাস্তবায়ন করা হবে। ৭ দশমিক ৫৫ কিলোমিটার ক্রস ড্যাম ও টাই বাঁধ নির্মাণের মাধ্যমে উড়িরচরের সঙ্গে নোয়াখালীর মূল ভূখণ্ডের স্থায়ী যোগাযোগ স্থাপন করা হবে। কোম্পানীগঞ্জ উপজেলার নদী তীরবর্তী প্রায় ১০ কিলোমিটার এলাকা নদী ভাঙন হতে রক্ষা এবং ১ দশমিক ৮০ কিলোমিটার ক্রস ড্যাম নির্মাণ করা হবে। পাঁচ দশমিক ৭৫ কিলোমিটার টাই বাঁধ নির্মাণ, ২৯ দশমিক ২৩ হেক্টর ভূমি অধিগ্রহণ ও দুই কিলোমিটার প্রতিরক্ষামূলক কাজ করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে উড়িরচরের সঙ্গে নোয়াখালীর মূল ভূখণ্ডের যোগাযোগ স্থাপন, কৃষিজমি ভাঙনের কবল থেকে রক্ষার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তা বাড়ানো এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে প্রকল্প এলাকার দারিদ্র্য হ্রাস করা সম্ভব হবে। ফলে গ্রামীণ আর্থসামাজিক অবস্থার উন্নতি সাধিত হবে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page