April 1, 2026, 7:47 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

একাত্তরের পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষ্য থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে সরকারের প্রক্রিয়া অব্যাহত আছে। এ বিষয়ে কিছুটা অগ্রগতিও হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাইছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এই ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়াচৌধুরী, ড. আব্দুর রাজ্জাক ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদহোসেন ও আফজালহোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব  বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল থেকেই রাজধানী ও এর আশেপাশের এলাকা থেকে লোকজন রায়ের বাজারে আসতে শুরু করেন। তারা সারিবদ্ধভাবে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় খেলাঘর আসর রায়ের বাজারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করছে।
এর আগে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page