October 11, 2026, 4:16 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

একের পর এক ব্যাংকের পতন ; নিজেদের টাকার নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন মার্কিনিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্যাংকে রাখা আমানত নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে মার্কিন নাগরিকরা। আমেরিকার অর্ধেকেরও বেশি নাগরিক ব্যাংকে রাখা তাদের সঞ্চয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে।

মাত্র ২ মাসের ব্যবধানে আমেরিকার বৃহৎ ৪টি ব্যাংকের পতনের ঘটনায় ওই আশঙ্কা দেখা দিয়েছে। দেউলিয়াত্বের ঘটনা আমেরিকার ব্যাংকিং ব্যবস্থার সামগ্রিক স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছে। বার্তা সংস্থা ইরনা আজ মার্কিন জরিপ সংস্থা গ্যালোপের জনমত জরিপের বরাত দিয়ে ওই খবর দিয়েছে। গ্যালোপ গত মাসে সমগ্র আমেরিকাব্যাপী অন্তত হাজার মানুষের ওপর ওই জরিপ চালায়। জরিপে দেখা গেছে অংশগ্রহণকারী শতকরা ৪৮ ভাগ মার্কিন নাগরিক ব্যাংকে রাখা তাদের আমানতের নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন, তাদের মধ্যে শতকরা ২০ ভাগের মতো ভীষণ উদ্বিগ্ন।

গ্যালাপের বিশ্লেষকরা মনে করেন যে আমেরিকার জনগণের উদ্বেগের মাত্রা এখন ২০০৮ সালের মার্কিন অর্থনৈতিক সংকটকালীন উদ্বেগের মতো। বিগত ২ মাসের মধ্যে সিলিকন ভ্যালি, সিগনেচার, সিলভারগেট ও রিপাবলিক ব্যাংকের পতন আমেরিকার ব্যাংকগুলোর ওপর থেকে তাদের নাগরিকদের আস্থা নড়বড়ে করে দিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page