March 27, 2026, 7:44 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

এটা গণহত্যার যুদ্ধ ; সবার জন্যই বিপদ : ইসলামি জিহাদ আন্দোলন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার জনগণকে বাস্তবচ্যুত করা এবং অন্য দেশে পাঠানোর বিষয়ে ইহুদিবাদী ইজসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ যে পরিকল্পনা প্রকাশ করেছেন তার কঠোর প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। সংগঠনটি জোরালো ভাষায় বলেছে, ইহুদিবাদী ইসরাইলের এই পরিকল্পনা প্রমাণ করে তারা গাজা উপত্যকায় গণহত্যার জন্য আগ্রাসন চালাচ্ছে।

গতকাল (সোমবার) এক বিবৃতিতে জিহাদ আন্দোলন বলেছে, “দখলদার ইসরাইলের নাৎসিবাদী সরকার আমাদের জনগণকে গাজা উপত্যকা থেকে বিশ্বের অন্য কোনো দেশে জোর করে পাঠানোর চেষ্টা চালাচ্ছে কিন্তু এই পরিকল্পনা আমরা সফল হতে দেব না।”

রোববার ইসরাইলের অর্থমন্ত্রী বলেন, গাজায় দুই লাখ মতো মানুষ রেখে বাকিদেরকে অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করা হবে। এরপর গতকাল আরেক উগ্রবাদী মন্ত্রী ইসরাইলে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের গাজায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আগে যে সমস্ত ইসরাইলি বসতি স্থাপনকারী গাজায় বসবাস করতো তাদেরকে আবার গাজা উপত্যকায় ফিরে যেতে হবে; এতে গাজার আরব জনগণ অন্য কোথাও চলে যেতে বাধ্য হবে।

ইসরাইলের মন্ত্রীদের এ সমস্ত বক্তব্য সম্পর্কে জিহাদ আন্দোলন বলেছে, ইহুদিবাদীদের এই পরিকল্পনার শুধুমাত্র গাজা উপত্যকায় সীমাবদ্ধ থাকবে না বরং তা আরব জাতীয় নিরাপত্তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতা ঝুঁকির মুখে ফেলবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page