October 30, 2026, 3:55 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করলে ইউক্রেন পরমাণু সক্ষম হয়ে উঠবে : ল্যাভরভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এর আগেও মস্কো ইউক্রেনকে আমেরিকার অত্যাধুনিক এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার ব্যাপারে হুঁশিয়ার করেছে। এর পাশাপাশি রাশিয়া বলছে, ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার মধ্য দিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছে।

এরইমধ্যে আমেরিকার কয়েকটি পশ্চিমা মিত্র দেশ ইউক্রেনের পাইলটদেরকে এফ-১৬ বিমান চালানোর প্রশিক্ষণ দিতে শুরু করেছে। এরমধ্যে পোল্যান্ড অন্যতম প্রধান দেশ এবং তারা ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক।এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করা প্রসঙ্গে ল্যাভরভ আরো বলেন, মস্কো যখনই জানতে পেরেছে কিয়েভকে এই বিমান সরবরাহ করা হচ্ছে, তখনই বুঝতে পেরেছে যে, এই বিমান পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এই বাস্তবতা যদি পশ্চিমারা না বোঝে তাহলে তাদের সামরিক কৌশলবিদ ও পরিকল্পনাবিদরা মূল্যহীন।

তাজিকিস্তানের রাজধানী দুশানবের একটি সামরিক ঘাঁটিতে ল্যাভরভ গতকাল (মঙ্গলবার) আরো বলেন, পশ্চিমারা প্রথমে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করেছে, তারপর ট্যাংক দিয়েছে এবং এখন তারা এফ-১৬ জঙ্গিবিমান দিতে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page