September 7, 2026, 8:22 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

এবারো প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যেতে র্কিন প্রেসিডেন্ট পারেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে যেতে পারেন। প্রথম মেয়াদেও সবার আগে তিনি সৌদি আরবে গিয়েছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট এয়ারফোর্স ওয়ানে সফর করার সময় গতকাল (শনিবার) সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, তার প্রথম সফর সৌদি আরবে হতে পারে। যদিও ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টদের প্রথম রাষ্ট্রীয় সফর ব্রিটেনে হয়ে থাকে।

সাংবাদিকদের ট্রাম্প জানান, আমেরিকার কাছ থেকে শত কোটি ডলারের পণ্য কিনতে রাজি হওয়ায় তিনি এর আগে সৌদি আরবে গিয়েছিলেন। তিনি বলেন, “যদি সেই প্রস্তাব সঠিক হয়, আমি আবারও তাই করব।”

আমেরিকার ঐতিহাসিক মিত্র সৌদি আরব। ট্রাম্প তার প্রথম দফার শাসনামলে সৌদি আরবকে তার দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার হিসেবে বিবেচনা করেছিলেন।

প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৭ সালে ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব যান। সৌদি সরকার ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং তরবারি নিয়ে ট্রাম্পের নাচ ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এবার ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমেরিকায় ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে ২০১৭ সালের চেয়ে এখনকার বৈশ্বিক রাজনীতি অনেকটাই আলাদা। ফলে এখনই শেষ কথা বলার সুযোগ নেই।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page