August 19, 2026, 8:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

এরদোয়ানের সাথে ফোনালাপে গাজা পরিস্থিতির ‘মারাত্বক অবনতির’ আশঙ্কা প্রকাশ করলেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সাথে ফোনালাপকালে অবরুদ্ধ গাজা পরিস্থিতির মারাত্বক অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন। মঙ্গলবার ক্রেমলিন এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ক্রেমলিন জানায়, এ সময় তারা ‘গাজা উপত্যকায় বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় এবং সেখানে মানবিক পরিস্থিতির বিপর্যয়কর অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।’
বিবৃতিতে বলা হয়, পুতিন ও এরদোয়ান আবাসিক এলাকা এবং ধর্মীয় স্থানগুলোতে ইসরায়েলের ‘অগ্রহণযোগ্য’ হামলা নিয়েও আলোচনা করেন।
এ দুই নেতা বলেন, রাশিয়া এবং তুরস্কের অবস্থান কার্যত একই। দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে তাদের মনোযোগ বেশি।
ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে চালানো হামাসের ভয়াবহ হামলায় কমপক্ষে ১,৪০০ জন নিহত হয়েছে। হামাসের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ইসরায়েলে হামাসের হামলার প্রথম দিনে তাদের নির্বিচারে গুলি করে ও পুড়িয়ে মারা হয়।
গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় চালানো ইসরায়েলের হামলায় ৬ হাজার ৫৪৬ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের বেশিরভাই বেসামরিক নাগরিক।
এদিকে সোমবার পুতিন গাজায় অবাধে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রুশ নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি ইরান ও আরব দেশগুলোর নেতাদের সাথেও কথা বলেছেন।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page