October 8, 2026, 11:43 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

এশিয়ায় ন্যাটো জোটের বিস্তারের বিরোধিতা করলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের রাজধানীর টোকিওতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের যে অফিস খোলার পরিকল্পনা করা হচ্ছে তার প্রতি সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

তিনি বলেছেন, উত্তর আটলান্টিকের বাইরে এই জোটের বিস্তার ঘটানো মোটেই উচিত হবে না।
টোকিওতে ন্যাটোর একটি আঞ্চলিক অফিস খোলার ব্যাপারে গত কয়েক মাস ধরে আলোচনা চলছে কিন্তু এ নিয়ে সদস্য দেশগুলো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

এরমধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট সরাসরি এই পরিকল্পনার বিরোধিতা করলেন। এর ফলে টোকিওতে ন্যাটো জোটের অফিস খোলার বিষয়টি আরো বেশি জটিল হয়ে গেল।

ন্যাটো জোটের সনদ অনুসারে, জোটের বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সর্বসম্মতভাবে নিতে হবে, কোনো একটি দেশও যদি এর বিরোধিতা করে তাহলে তা চূড়ান্ত করা যাবে না।

একটি সূত্র ফাইনান্সিয়াল টাইমসকে বলেছে, ম্যাক্রন বিশ্বাস করেন এই জোটের সনদই ভৌগোলিক সীমাবদ্ধতা আরোপ করে রেখেছে যা এশিয়ায় ন্যাটো জোটের বিস্তারকে বাধা দিচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page