September 15, 2026, 11:30 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

এশিয়ার উদীয়মান শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করবে ইরান : ইরানের প্রেসিডেন্ট রায়িসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এশিয়ার উদীয়মান শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের নীতিতে তার সরকার অটল রয়েছে।

প্রেসিডেন্ট রায়িসি দু’দিনের ইন্দোনেশিয়া সফর শেষে বুধবার তেহরানে ফিরে মেহরাবাদ বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদোর আমন্ত্রণে তার এ রাষ্ট্রীয় সফর অনুষ্ঠিত হয়।

ইরানের প্রেসিডেন্ট এশিয়ার উদীয়মান শক্তিগুলো বলতে চীন, রাশিয়া, ভারত ও ইন্দোনেশিয়ার নাম উল্লেখ করেন। তিনি বলেন, “ইরান ও ইন্দোনেশিয়ার অর্থনীতি পরস্পরের পরিপূরক। সাম্প্রতিক সফরে আমরা তেহরান ও জাকার্তার মধ্যে ১১টি সহযোগিতা পত্রে স্বাক্ষর করতে পেরেছি।”

রায়িসি বলেন, ইন্দোনেশিয়া শুধু জনসংখ্যার দিকে দিয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশই নয় এটি এশিয়ার একটি প্রভাবশালী দেশ এবং আসিয়ানের গুরুত্বপূর্ণ সদস্য। এ কারণে দেশটির সঙ্গে বাণিজ্যিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে তেহরান।

ফিলিস্তিনের মতো মুসলিম বিশ্বের স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে ইরান ও ইন্দোনেশিয়া অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে বলেও জানান প্রেসিডেন্ট রায়িসি। সফরকারী ইরানি প্রতিনিধিদলকে উষ্ণ সংবর্ধনা জানানোর জন্য তিনি ইন্দোনেশিয়া সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রেসিডেন্ট রায়িসি তার ইন্দোনেশিয়া সফরে স্বাগতিক দেশের প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকারদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া, তিনি ইন্দোনেশিয়ার শীর্ষস্থানীয় ব্যবসায়ী, বুদ্ধিজীবী ও চিন্তাবিদদের পাশাপাশি ইন্দোনেশিয়া প্রবাসী ইরানি নাগরিকদের সঙ্গে বৈঠক করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page