October 2, 2026, 4:44 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

এস আলম গ্রুপের ১০০ কোটি ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে হাইকোর্টের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এস আলম গ্রুপের বিরুদ্ধে ১০০ কোটি ডলার অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন রবিবার আদালতের নজরে আনলে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদালত বিষয়টি অনুসন্ধান করে দুই মাসের মধ্যে বিএফআইইউ, দুদক ও সিআইডিকে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

শনিবার প্রকাশিত প্রতিবেদনটিতে সিঙ্গাপুরে ১০০ কোটি ডলার পাচারের অভিযোগ পাওয়া যায়।

মানিলন্ডারিং রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।

এ ছাড়া দেশের বাইরে অর্থ পাঠানোর মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে কি না, অর্থ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে বাইরে পাঠানো হয়েছে কি না, তা জানিয়ে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page