March 31, 2026, 9:59 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

ওআইসি’র জরুরি বৈঠকের আহ্বান জানালো ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইডেন ও ডেনমার্কে কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র জরুরি বৈঠকের আহ্বান জানালো ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক অনুষ্ঠানের ওপর জোর দিয়েছেন।

গত বৃহস্পতিবার (২০ জুলাই) দ্বিতীয়বারের মতো সালওয়ান মোমিকা নামের ইরাকি বংশোদ্ভুত সুইডিশ নাগরিক পবিত্র কুরআনের অবমাননা করেছে। সুইডিশ পুলিশের সহায়তায় সংঘটিত ওই সহিংস কর্মকাণ্ডের ফলে মুসলিম দেশগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

সুইডেনের পর এবার ডেনমার্কের একটি উগ্র ডানপন্থী গোষ্ঠী কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে কোরআনের একটি কপিতে আগুন দেয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান তার সাম্প্রতিক সংযুক্ত আরব আমিরাত সফরকালে দ্বিপক্ষীয় বিভিন্ন চুক্তি ও সহযোগিতা নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানও পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানান। তিনি ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আহ্বানের ইরানি প্রস্তাবকে স্বাগত জানান।

তুরস্কও ইতোপূর্বে সুইডেন এবং ডেনমার্কে কুরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page