October 12, 2026, 4:02 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ওড়িশায় ট্রেন দুর্ঘটনার কারণ চিহ্নিত ; শিগগিরই প্রতিবেদন :  ভারতের রেলমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে র ওড়িশায় বালাসোরের কাছে স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেছে ২৮৮ জনের। কী কারণে এত বড় দুর্ঘটনা, তার প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে বলে রবিবার জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিন ট্রেনের সংঘর্ষের কারণও উদঘাটন হয়েছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বহংগা বাজার স্টেশনে দুটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। ঘণ্টায় ১২৮ কিলোমিটার গতিতে স্টেশনের দিকে যাচ্ছিল চেন্নাইমুখী করমণ্ডল এক্সপ্রেস। হঠাৎ লাইনচ্যুত হয়ে পাশের লেনে স্থির থাকা একটি মালবাহী ট্রেনের ওপর উঠে যায় যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন। ছড়িয়ে ছিটিয়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের ১৫টির মতো বগি। এ ঘটনায় বহু মানুষ আহত হন।

সংবাদ সংস্থা এনএনআই-এর সঙ্গে কথা বলার সময় রেলমন্ত্রী বলেন, ‘দুর্ঘটনাকবলিত লাইন সংস্কার করা হচ্ছে। এর মূল কারণ চিহ্নিত করা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা কমিশনার শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা আজকের মধ্যে রেল লাইন পুনরুদ্ধারের চেষ্টা করবো। সব মৃতদেহ সরানো হয়েছে। বুধবারের মধ্যেই যেনও এই লাইনে ট্রেন চলাচল শুরু করতে পারে।’

আহত ও মৃতদেহ সরাতে কাজ করেছে ভারতীয় বিমান বাহিনীর বেসামরিক প্রশাসন। রেলওয়ের সঙ্গে সমন্বয় করে হেলিকপ্টার মোতায়েন করা হয়। ইস্টার্ন কমান্ড বলছে, মর্মান্তিক পরিস্থিতি মোকাবিলায় এই সমন্বিত প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page