September 24, 2026, 8:18 am
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ওয়াগনার যোদ্ধাদের জন্য মাইন পুঁতে রেখেছে রুশ বাহিনী : প্রিগোজিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ান সশস্ত্র বাহিনীর নেতৃত্বের সঙ্গে কথার লড়াই অব্যাহত রেখেছেন ওয়াগনার ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। তিনি এবার বলেছেন, ওয়াগনার যোদ্ধাদের ক্ষতি করতে বাখমুত শহর থেকে ফেরার পথে রুশ সেনারা বিস্ফোরক পুঁতে রাখছে। শুক্রবার তিনি এ অভিযোগ তোলেন।

ওয়াগনার ভাড়াটেরা কয়েক মাস রক্তক্ষয়ী লড়াই এবং বিপুল হতাহতের পর পূর্ব ইউক্রেনীয় শহর বাখমুত থেকে ফিরে গেছে। প্রিগোজিন জানিয়েছেন, ধ্বংস হওয়া শহরে ওয়াগনারের অবস্থান রাশিয়ান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

টেলিগ্রামে শুক্রবার প্রিগোজিন লেখেন, ‘আমার যোদ্ধারা বাখমুত থেকে ফেরার পথে এমন এক ডজন অবস্থান খুঁজে পেয়েছে যেখানে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শত শত অ্যান্টি-ট্যাঙ্ক মাইনসহ বিভিন্ন বিস্ফোরক যন্ত্র স্থাপন করে রেখেছে’।

ঊর্ধ্বতন রুশ কর্মকর্তাদের আদেশে এসব করা হয়েছে বলেও দাবি করেন প্রিগোজিন।

তিনি বলেন, ‘শত্রুদের (ইউক্রেনীয়দের) নিবৃত্ত করতে এগুলোর প্রয়োজন ছিল না। কারণ এলাকাটি অনেক পিছনের দিকের। তাই আমরা ধরে নিতে পারি বিস্ফোরকগুলো আমাদের জন্যই রাখা হয়েছে।’

এ ঘটনায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। সূত্র: এনডিটিভি

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page