April 25, 2026, 2:12 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মুফতি মো. জামাল নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা জড়িত।

আমর্ড পুলিশ বয়াটালিয়নের (এপিবিএন)-৮-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর জানান, বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে উপজেলার বালুখালীর ১১ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘সকালে ক্যাম্পে অজ্ঞাতনামা ৩-৪ জন মুফতি জামালকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে পুলিশের সহায়তায় ক্যাম্প-১২ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘মুফতি জামাল আগে আরসার সক্রিয় সদস্য ছিল। হয়তো তাদের মধ্য কোন্দলের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। এই ঘটনায় ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

ক্যাম্পের বাসিন্দা মো. রেদোয়ান বলেন, ‘নিহত জামাল আমার মামা হয়। দীর্ঘদিন তিনি আরসার সঙ্গে কাজ করেছিল। কিন্তু নিজের ভুল বুঝতে পেরে তাদের (আরসার) থেকে বেরিয়ে আসে। এই কারণে তারা (আরসার) তাকে হত্যা করেছে।’

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযান চলছে।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page