April 12, 2026, 4:50 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আরসাকে অস্ত্র সরবরাহ; আরও ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকালে আরও একজনকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (৭ এপ্রিল) বিকালে কক্সবাজার সদরের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।

আটক মো. আরিফ হোসেন ওরফে নাইগ্যা (২৭) ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প মুচনীর বি ব্লকের বাসিন্দা। এর আগে ৬ এপ্রিল তিনজনকে আটক করে র‍্যাব-১৫।

কর্নেল সাইফুল ইসলাম বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে আরসা বাহিনীর কাছে অস্ত্র সরবরাহের খবর পেয়ে বাহারছড়ায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। র‍্যাবের অভিযান টের পেয়ে পালানোর সময় একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি ওয়ান শুটার গান, ১থ্রি কোয়াটার গান, ৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আরসা সংগঠনকে অস্ত্র সরবরাহকারীদের চিহ্নিত করে আটক করছি আমরা। ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।’

আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page