September 1, 2026, 12:08 pm
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে দুই লাখ ইয়াবা উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারে জড়িত ব্যক্তিরা ইয়াবার চালান ফেলে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটের সামনে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়।

উখিয়া থানার পুলিশ সূত্র জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় সড়কের পাশে একটি সাদা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়। পরে বস্তাটি তল্লাশি করে ২০টি কার্ডে রাখা দুই লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারে জড়িত ব্যক্তিরা ইয়াবার বস্তাটি ফেলে পালিয়ে যান। পরে পুলিশ বস্তাটি জব্দ করে।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, উদ্ধার করা ইয়াবার চালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page