September 25, 2026, 2:12 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে ৩ কেজি আইসসহ মিয়ানমারের নাগরিক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস)সহ শাহ আলম (৫০) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২২ আগস্ট) সকালে সাবরাং বিওপির নিকটবর্তী নাফ নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক শাহ আলম মিয়ানমারের মংডু এলাকার পুইমালি গ্রামের ফজল করিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী অতিক্রম করে সাবরাং এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এর পরিপ্রেক্ষিতে সাবরাং বিওপির নিকটবর্তী নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী, বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অত্যাধুনিক ফ্যান্টম বোট নিয়ে ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে প্রযুক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে মিয়ানমারের জলসীমা থেকে একটি কাঠের নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিজিবির নৌ-টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নৌকাটিকে চ্যালেঞ্জ করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা মাদক চোরাচালানকারীদের মধ্যে তিনজন নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে যায়। তবে সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত শাহ আলমকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে একটি গোপন কুঠুরিতে কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্যাকেট থেকে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটক ব্যক্তি, উদ্ধার করা ক্রিস্টাল মেথ (আইস) ও অন্যান্য আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page