September 30, 2026, 5:03 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আরও তিন বন্দিকে মুক্তি দিলো হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আরও তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মুক্তি পাওয়া বন্দিরা হলেন, আলেকজান্ডার ট্রুফানোভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়ার হর্ন। উভয় পক্ষের যোদ্ধাদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কোনো ধরনের সমস্যা ছাড়াই তাদের মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার আরও পরের দিকে ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে কারাগার থেকে মুক্তি দেবে ইসরায়েল। এরই মধ্যে মুক্তি পাওয়া তিন ইসরায়েলি জিম্মি ইসরায়েলি ভূখণ্ডে ফিরেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

এক বিবৃতিতে জানানো হয়েছে, আইডিএফ (সামরিক) এবং আইএসএ (অভ্যন্তরীণ নিরাপত্তা) বাহিনীর সঙ্গে ফিরে আসা জিম্মিরা সীমান্ত অতিক্রম করে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছে।

হামাস জানিয়েছে যে, তারা আশা করছে গাজার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের জন্য ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা আগামী সপ্তাহেই শুরু হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। সে সময় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয়। এছাড়া আরও দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ২৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১১ হাজার ৬৭৬ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা কমপক্ষে ৬১ হাজার ৭০৯ জন বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হওয়া হাজার হাজার মানুষকে এখন নিহতের তালিকায় রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page