September 6, 2026, 11:33 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

করদাতারা যে কোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : করদাতারা যে কোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকলেও এরপরেও যে কোনো করদাতা রিটার্ন দাখিল করতে পারবেন। এক্ষেত্রে নতুন আয়কর আইন-২০২৩ অনুসারে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (১৩ আগস্ট) গণমাধমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

দেশের শীর্ষ এক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে সাধারণ করদাতাদের বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এনবিআরের পক্ষ থেকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়।

এনবিআর পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন বলেন, ‘রিটার্ন জমা বন্ধ ৩০ নভেম্বরের পর, আয়কর আইনে আরও যেসব কঠোর বিধান’ এমন শিরোনামে জাতীয় একটি দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদ প্রকাশের পর বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের নজরে আসে। প্রকাশিত সংবাদে অসম্পূর্ণ এবং অসংগতিপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে। জনবিভ্রান্তি অবসানের জন্য এনবিআর পরিষ্কার ধারণা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী যে কোনো করদাতা যে কোনো সময়ে রিটার্ন দাখিল করতে পারবেন। ধারা ১৭১ অনুযায়ী প্রত্যেক করদাতাকে করদিবসের (৩০ নভেম্বরের) মধ্যে বা এর পূর্বে রিটার্ন দাখিলের বিধান রয়েছে এবং এক্ষেত্রে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধের বিধান রয়েছে। তবে, কোনো করদাতা করদিবসের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তিনি করদিবস পরবর্তী যে কোনো সময়ে রিটার্ন দাখিল করতে পারবেন এবং ধারা ১৭৪ অনুযায়ী কর পরিশোধ করতে পারবেন।

আরও বলা হয়, আয়কর আইন, ২০২৩ এ রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির কোনো বিধান রাখা হয়নি। কেননা, করদাতারা এখন যে কোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন। করদিবসের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধ করতে হবে এবং করদিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিলের ক্ষেত্রে ধারা ১৭৪ অনুযায়ী কর পরিশোধ করতে হবে।

আয়কর আইনের ১৮০ ধারা অনুযায়ী কোনো করদাতা তার বকেয়া রিটার্ন স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিল করতে পারবেন যা আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী সম্ভব হত না। অর্থাৎ করদাতা এখন যে কোনো বছরের রিটার্ন যে কোনো সময়ে দাখিল করতে পারবেন এবং তা স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিল করতে পারবেন। এতে আইনগত কোনো প্রকার বাধা নেই।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page