October 31, 2026, 5:40 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

কর্ণাটক জয়ের পর আরও ৪ রাজ্যে কংগ্রেসের নজর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কর্ণাটক জয়ের পর কংগ্রেসের নজরে এবার ভোটমুখী আরও ৪ রাজ্য। এই ৪ রাজ্যের মধ্যে দুইটিতে ক্ষমতায় রয়েছে কংগ্রেস, একটিতে বিজেপি ও একটিতে ক্ষমতায় রয়েছে বিআরএস।

জানা গেছে, চলতি বছরেই রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও ছত্তীসগড়ে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যগুলোতে দলীয় সংগঠনের হালহকিকত বুঝতে প্রদেশ নেতাদের দিল্লিতে ডেকে পাঠালো কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। আগামী বুধবার ৪ রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে।

এই বৈঠকে বিধানসভা ভোটের রণকৌশল নিয়েও আলোচনা হতে পারে। রাজস্থানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। তবে সে রাজ্যে মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও সাবেক উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলটের মধ্যে ‘দ্বন্দ্ব’ চিন্তায় রেখেছে কংগ্রেসকে।

মধ্যপ্রদেশেও দলের মধ্যে নানা কোন্দল রয়েছে। ২০১৮ সালে এ রাজ্যে ক্ষমতায় এলেও সাবেক মুখ্যমন্ত্রী কমলনাথের সঙ্গে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সংঘাতের জেরে মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার পড়ে যায়। অনুগত ২২ জন বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দেন জ্যোতিরাদিত্য। তবে কংগ্রেস শিবিরের আশা দীর্ঘ ২ দশক ধরে ভোপালে বিজেপি থাকায়, প্রতিষ্ঠানবিরোধী ভোট তাদের অনুকূলে আসতে পারে।

ছত্তীসগড়ে আপাতভাবে বড় সংকট না থাকলেও ভোটপ্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চাইছে না হাত শিবির। তেলেঙ্গানায় চন্দ্রশেখর রাওয়ের বিআরএস আর বিজেপির সঙ্গে ভোটের লড়াইয়ে আছে আসাদউদ্দিন ওয়াইসির দলও। অন্ধ্রপ্রদেশ ভাঙার পর তেলঙ্গানায় এই প্রথম ভালো ফলের আশা করছে কংগ্রেস।

কংগ্রেসের একাংশ মনে করছেন, কর্ণাটকে ডিকে শিবকুমার ও সিদ্দারামাইয়ার মধ্যে ‘মধুর’ সম্পর্ক থাকলেও, সে সব সামাল দিয়েই ভাল ফল করেছে দল। তাই কর্নাটককে সামনে রেখেই ভোটমুখী বাকি রাজ্যেও প্রস্ততিতে ঝাঁপাচ্ছে কংগ্রেস।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page