September 4, 2026, 10:33 am
শিরোনামঃ
মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর
এইমাত্রপাওয়াঃ

কলকাতা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে আগুন লাগার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার কলকাতা বিমানবন্দরের কনভেয়ার বেল্টের কাছে আগুন লাগে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

জানা গেছে, ঝালাইয়ের কাজ চলাকালীন বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায় এবং বেশ কিছুটা অংশে তা ছড়িয়ে পড়ে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কলকাতা বিমানবন্দরের একটি অংশে ঝালাইয়ের কাজ চলছিল। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সেখান থেকেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে নিকটবর্তী ফ্লেক্সে। আচমকা দাউ দাউ করে জ্বলে ওঠে ফ্লেক্স। সেখান থেকে আশপাশের জিনিসপত্রেও আগুন ছড়িয়ে পড়ে।

বিমানবন্দর সূত্রে খবর, আবর্জনা ফেলার জায়গায় আগুন ছড়িয়ে পড়েছিল। এতে বিমানের ওঠা-নামায় সমস্যা হয়নি। তবে সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, বিমানবন্দরের মালপত্র রাখার জায়গায় আগুন ধরে গিয়েছিল।  দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে যায় বিমানবন্দরে থাকা লোকজন।

তবে আগুন লাগার খবর পেয়েই তাৎক্ষণিক আগুন নেভানোর চেষ্টা শুরু করেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই মতো দমকলের একটি ইঞ্জিন পাঠানো হয় কলকাতা বিমানবন্দরে।  কিন্তু তাদের কাজ শুরুর আগেই বিমানবন্দরের কর্মীদের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধিসহ পাঁচ হাজার বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন এই সম্মেলনে। ইতোমধ্যে তারা কলকাতায় আসতে শুরু করেছেন।

তবে এর মধ্যেই বিমানবন্দরে এই অগ্নিকাণ্ড বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। যদিও আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page