October 3, 2026, 4:01 pm
শিরোনামঃ
নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
এইমাত্রপাওয়াঃ

কাজাখস্তানে প্রাগৈতিহাসিক যুগের ১০০ পেট্রোগ্লিফের সন্ধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরনো প্রায় ১০০টি পেট্রোগ্লিফ (শিলাশিল্প) আবিষ্কৃত হয়েছে কাজাখস্তানে। ঐতিহাসিক চিত্রগুলো আগেই পাওয়া গিয়েছিল। তবে আরও গভীরভাবে পরীক্ষা করার জন্য তথ্য গোপন রাখা হয়।

পেট্রোগ্লিফগুলো একটি শিলামুখের দিকে খোদাই করা। দক্ষিণ-পূর্ব কাজাখস্তানে অবস্থিত ঝাম্বিল অঞ্চলে এগুলো আবিষ্কৃত হয়। দেশটির সংবাদমাধ্যম আস্তানা টাইমস জানিয়েছে, এগুলো প্রাগৈতিহাসিক ব্রোঞ্জ বা লৌহ যুগের।

কাজাখস্তানে ঠিক কতদিন ব্রোঞ্জ এবং প্রাথমিক লৌহ যুগ স্থায়ী ছিল, তা পণ্ডিতসমাজে বিতর্কের বিষয়। তবে সময়টি সম্ভবত ৪ হাজার থেকে ২ হাজার ৫০০ বছর আগে।

পরিবেশ পরিষ্কার করার লক্ষ্যে দেশব্যাপী একটি স্বেচ্ছাসেবী প্রচারণার সময় পেট্রোগ্লিফগুলো পাওয়া যায়। পরে স্থানীয় প্রত্নতাত্ত্বিকরা পেট্রোগ্লিফগুলো পরীক্ষা করেন।

পেট্রোগ্লিফগুলোতে প্রাণী ও মানুষ দেখানো হয়েছে। আরও রয়েছে দ্বি-কুঁজযুক্ত উট, আরগালি (এক ধরণের বন্য ভেড়া) এবং মানুষের শিকারের চিত্র।

পেট্রোগ্লিফগুলো ৬৬ ফুট থেকে ৮২ ফুট (২০ থেকে ২৫ মিটার) লম্বা এবং ৫ ফুট থেকে ৬.৬ ফুট (১.৫ থেকে ২ মিটার) প্রস্থজুড়ে ছড়িয়ে আছে।

ইতিহাসে অসংখ্য রাজ্য ও সাম্রাজ্যের আবাসভূমির জন্য কাজাখস্তান ঐতিহাসিক জায়গা। তাই সেখানে কোনো পেট্রোগ্লিফ খুঁজে পাওয়া গেলে অবস্থানটি গোপন রাখা হয়, যতক্ষণ না এটি সঠিকভাবে তালিকাভভুক্ত হচ্ছে। কেননা প্রাথমিকভাবে মানুষজন ভ্রমণে এলে পেট্রোগ্লিফগুলো ভাঙচুর বা ক্ষয়ক্ষতির শিকার হয়।

কাজাখস্তানের কারাগান্ডা স্টেট ইউনিভার্সিটির সারিয়ারকা আর্কিওলজিক্যাল ইনস্টিটিউটের প্রত্নতাত্ত্বিক ভিক্টর নোভোঝেনভ বলেন, জায়গাটি এখন বিশেষজ্ঞদের মধ্যে সুপরিচিত। এই পেট্রোগ্লিফ সাইটগুলো সঠিকভাবে গবেষণার জন্য আরও তহবিল প্রয়োজন। প্রয়োজনীয় বিশ্লেষণ ও ফিল্ডওয়ার্কের জন্য আমাদের পর্যাপ্ত বিশেষজ্ঞ ও তহবিল নেই।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page