October 2, 2026, 12:48 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত ; বহু হতাহতের আশঙ্কা  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কাজাখস্তানের আকতাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু মানুষের হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের।

বুধবার (২৫ ডিসেম্বর) কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের ছিল এবং এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে, গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটিকে দিক পরিবর্তন করতে বাধ্য করা হয়।

কাজাখস্তানের জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটিতে ৬৭ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন। জীবিত যাত্রির সন্ধান পাওয়া গেছে এখন পর্যন্ত ১২ জন। যদিও রয়টার্স এখনো এই তথ্য নিশ্চিত করতে পারেনি।

আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত সপ্তাহে ব্রাজিলে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় সকল আরোহী নিহত হয়েছিলেন। একের পর এক বিমান দুর্ঘটনার এই খবর আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করছে।

দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ এবং উদ্ধার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page