November 9, 2026, 1:11 pm
শিরোনামঃ
৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী প্রত্যর্পণ আইনে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বন্দী বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লি হাইকমিশনে আইনজীবীদের ই-মেইল কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী আটক মাদারগঞ্জে চাঁদা না পেয়ে প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ মানিকগঞ্জে জমির বিরোধে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে : শুভেন্দু অধিকারী ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কাতারের আমিরের সফরে বাংলাদেশ-কাতার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে : শিল্পমন্ত্রী 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ঐকান্তিক প্রচেষ্টায় ভ্রাতৃপ্রতীম দুই দেশ কাতার ও বাংলাদেশের  মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। সেই থেকে দু’দেশের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, গতবছরের মার্চ ও মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দু’বার কাতার সফরের মধ্যদিয়ে সেটি আরো বেগবান হয়েছে। শিল্পমন্ত্রী আজ রোববার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানির আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষ্যে কাতারের রাষ্ট্রীয় টেলিভিশন ‘কাতার টিভি’র সাথে এক সাক্ষাতকারে এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি, কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানির আসন্ন বাংলাদেশ সফরের মধ্যদিয়ে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো নতুন উচ্চতায় পৌঁছাবে।’  সাক্ষাতকারে তিনি বলেন, কাতারের পক্ষ থেকে বিভিন্ন সময় জানানো হয়েছে যে, বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে কাতার ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। তাছাড়া, বাংলাদেশের বর্তমান সরকারের ব্যবসা বান্ধব পরিবেশ ও নীতির কারণে কাতার বাংলাদেশের এলএনজি ও সারসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহও দেখিয়েছে।  শিল্পের অন্যান্য খাতও তাদের (কাতার) জন্য উন্মুক্ত রয়েছে।  কাতারের আমিরের আসন্ন সফরে এ লক্ষ্যে দু’দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
সাক্ষাৎকার গ্রহণ করেন কাতার টিভির উপস্থাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ ব্লেদাহ। ঢাকাস্থ কাতার দূতাবাসের প্রেস সচিব হামেদ জামিল হুসাইনসহ কাতার টিভির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ৯ই নভেম্বর, ২০২৬
  • ২৫শে কার্তিক, ১৪৩৩
  • ২৮শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page