April 29, 2026, 10:33 pm
শিরোনামঃ
ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে : প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার : শিক্ষা মন্ত্রী ২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ রূপপুর প্রকল্পের ৯০ ভাগ ঋণ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম পাবনায় পুকুর ইজারা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার ইরানের পরমাণু নিয়ে আমার চেয়েও বেশি উদ্বিগ্ন রাজা চার্লস : ট্রাম্প জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
এইমাত্রপাওয়াঃ

কানাডায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৬ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডায় একটি উড়োজাহাজ বিধ্বস্তে পাইলটসহ ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে অ্যালবার্টায় ক্যালগারি শহরের পশ্চিমে কেনানাস্কিস কাউন্টিতে বিমানটি বিধ্বস্ত হয়।

রাত সাড়ে ৯টার দিকে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই সন্ধানে নামে রয়্যাল কানাডিয়ান বিমান বাহিনী (আরসিএএফ)।

দুর্ঘটনাকবলিত প্লেনে পাইলটসহ ছয়জনই ছিলেন বলে জানা গেছে। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি কানাডা সরকার।

আরসিএএফ ক্রুরা ক্যালগারির প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে পাহাড়ি এলাকা কানানাস্কিস কান্ট্রির মাউন্ট বোগার্টে বিধ্বস্ত অবস্থায় নিখোঁজ বিমানের সন্ধান পায়। এলাকাটি দুর্গম হওয়ায় সন্ধান পাওয়া বেশ জটিল হয়ে পড়ে।

নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার কারণ জানা না গেলেও তদন্ত নেমেছে কর্তৃপক্ষ।

আজকের বাংলা তারিখ



Our Like Page