April 1, 2026, 6:16 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

কারাগারে ডিভিশন চেয়ে ফখরুল-আব্বাসের রিট 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল এই রিট দায়ের করেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ও আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল রিটের বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করে বিএনপি।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী গত শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় মহাসমাবেশ করে দলটি। অন্যান্য সমাবেশগুলো শান্তিপূর্ণভাবে শেষ হলেও ঢাকার কর্মসূচি ঘিরে বিপত্তি দেখা দিয়েছিল।

নয়াপল্টনে সমাবেশ করতে বিএনপি অনড় অবস্থান দেখালেও পুলিশের পক্ষ থেকে অনুমতি মেলেনি। এর মধ্যে গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। এতে গুলিতে প্রাণ হারান একজন।

সংঘর্ষের পর বিএনপি কার্যালয়ে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে দলটির মধ্যসারির কয়েকজন নেতাসহ তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

পরে সমাবেশের স্থান নিয়ে জটিলতা অবসানের আগে শুক্রবার (৯ ডিসেম্বর) ভোররাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

এরপর আদালতে তোলা হলে ৯ ডিসেম্বর বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page