August 17, 2026, 9:44 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কারাতে স্বর্ণপদক জিতলেন ইবির তানজিনা

ইবি প্রতিনিধি:বাংলাদেশ কারাতে ফেডারেশন কর্তৃক আয়োজিত বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা-২০২২ এ স্বর্ণপদক অর্জন করেছেন জান্নাতুল ফেরদৌস তানজিনা।

শনিবার (২৪ ডিসেম্বর) ঢাকার গুলিস্তানের ব্যাডমিন্টন স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তানজিনা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জুডু অ্যান্ড কারাতে ক্লাব ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে পরাজিত করে সিনিয়র ৫০ কেজি (মহিলা) কুমিতে ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেন তিনি। এতে কারাতেবিষয়ক বাংলাদেশের বিভিন্ন ক্লাব ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেছেন।

এ প্রতিযোগিতায় মার্শাল আর্ট সায়েন্স (এমএসএ) টিম তিনটি স্বর্ণপদক, তিনটি রৌপ্যপদক ও নয়টি তাম্রপদক অর্জন করেন। তানজিনা এমএসএ টিমের হয়েই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এ প্রসঙ্গে তানজিনা বলেন, সম্পূর্ণ প্রস্তুতি ছাড়াই প্রতিযোগিতায় অংশ নিয়েছি। কোনো প্রস্তুতি ছাড়া নেমে এতো ভালো অর্জন পেয়ে যাবো ভাবিনি। এই অর্জন সামনের জাতীয় প্রতিযোগিতার অনুপ্রেরণা হবে।

উল্লেখ্য, তানজিনা ইসলামিক ইউনিভার্সিটি মার্শাল আর্ট অ্যান্ড সাইন্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। ইবিতে মেয়ে শিক্ষার্থীদের প্রথমবারের মতো কারাতে, মার্শাল আর্ট বা সেলফ-ডিফেন্সের প্রশিক্ষণ শুরু করেন তিনি। তানজিনা বাংলাদেশ কারাতে কনফেডারেশনের সিনিয়র প্রশিক্ষক, সিনিয়র খেলোয়াড়। এর আগে জাতীয় পর্যায়ে তিনবার স্বর্ণপদক প্রাপ্ত। এ ছাড়া তিনি বাংলাদেশ কারাতে কনফেডারেশন থেকে ব্ল্যাক বেল্ট ফাস্ট ড্যানের অধিকারী।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page