April 15, 2026, 6:31 pm
শিরোনামঃ
জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি : প্রধানমন্ত্রী অনলাইন ক্লাস চাই না কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা পাঁচ লাখ সরকারি চাকরির প্রস্তুতি ; শূন্যপদের তথ্য চাইল মন্ত্রণালয় খাগড়াছড়িযে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১ জন আটক পটুয়াখালীতে সালিশে বিরোধিতার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে : মোসাদ প্রধান মধ্যপ্রাচ্য সংকটের সামরিক সমাধান নেই : জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের : জেলেনস্কি মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

কারামুক্তির পরপরই ফের গ্রেপ্তার পিটিআই নেতা মাহমুদ কুরেশি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে ফের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে মুক্তি পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআইয়ের আরেক নেত্রী মুসারাত জামশেদ চিমাও কারামুক্তির পরপরই গ্রেপ্তার হয়েছেন।

আদিয়ালা জেলের বাইরে গ্রেপ্তার হওয়ার আগে কুরেশি সাংবাদিকদের বলেন, তিনি এখনো পিটিআইয়ে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রভাবশালী নেত্রী শিরিন মাজারি পদত্যাগ করেছেন

কুরেশি এমন সময়ে এ কথা বললেন, যখন পিটিআই থেকে পদত্যাগের হিড়িক লেগেছে। পদত্যাগের খাতায় সর্বশেষ নাম লিখিয়েছেন দলটির অন্যতম প্রভাবশালী নেত্রী শিরিন মাজারি। দলের জ্যেষ্ঠ সহসভাপতির পদত্যাগের ঘোষণা রাজনৈতিকভাবে চাপে থাকা ইমরান খানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

গতকাল এক সংবাদ সম্মেলনে পিটিআই থেকে পদত্যাগের ঘোষণা দেন শিরিন মাজারি। তিনি বলেন, এখন থেকে তিনি পিটিআই কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা রাখবেন না।

উল্লেখ্য, গ্রেপ্তারের পর সাবেক মন্ত্রী কুরেশিকে পুলিশ কোথায় নিয়ে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সূত্র: জিও নিউজ

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page