November 27, 2026, 11:41 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

কিয়েভকে আরও ৩০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দেবে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রশাসন শুক্রবার ইউক্রেনের জন্য ৩০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার আরেকটি প্যাকেজ ঘোষণা করছে। অঞ্জাত সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ কথা জানিয়েছে।
প্যাকেজটিতে হিমার্স লঞ্চার এবং অন্যান্য যুদ্ধাস্ত্রের জন্য গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট (জিএমএলআরএস) অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এগুলো পেন্টাগনের কোষাগার থেকে সরবরাহ করা হবে।
একই সঙ্গে আগামী সপ্তাহে এ বিষয়ে ঘোষণা হতে পারে বলেও সূত্র জানিয়েছে।
দেশটিতে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে মোট, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে মোট প্রায় ৩৭ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং অন্যান্য রুশ কর্মকর্তারা বারবার অস্ত্র অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ সতর্ক করেছেন যে, ইউক্রেনের পশ্চিমের সামরিকীকরণ সরাসরি ইউরোপীয় এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page