April 4, 2026, 9:11 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে আগুনে পুড়ে ছাই ৪০টি দোকান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কিশোরগঞ্জের ভৈরবে জুতার মার্কেটে ভয়াবহ আগুনে ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৪ মে) রাত ১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা জলপরী পার্ক রোডে লালুকালু মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের তিন ইউনিট ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভৈরব পাদুকা সমিতির সভাপতি আল-আমিন মিয়া জানান, আমাদের প্রায় ২ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। প্রায় ৩০-৪০টি দোকান পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত ১টার দিকে লালু-কালু পাদুকা মার্কেটে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মার্কেটের প্রায় ৪০টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানগুলোতে পাদুকা তৈরির বিভিন্ন কাঁচামাল সামগ্রী ছিল। মার্কেটের বেশিরভাগই জুতা তৈরির ম্যাটেরিয়ালসের দোকান ছিল। দোকানগুলোতে জুতার তৈরির কেমিক্যাল থাকায় আগুন দ্রুত বেড়ে গিয়ে ছড়িয়ে পড়ে। প্রতিটি দোকানেই আটা, রাবার, পেস্টিং, সলিউশন জাতীয় পণ্য ছিল। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এ বিষয়ে কেউ সঠিক ভাবে বলতে পারছেন না।

ভৈরব ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রাজন আহমেদ বলেন, রাত প্রায় ১টার দিকে ফায়ার সার্ভিস পাদুকা মার্কেটে আগুন লাগার সংবাদ পাই। পরে তৎক্ষণাৎ এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনে ছোট বড় মিলিয়ে ৩৫/৪০টি দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে তিনি জানান।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page