November 7, 2026, 2:34 am
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার বুড়িচংয়ে জাকির হোসেন (২৯) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই মো. শাকিল (৩২) ও তার সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বুড়িচং উপজেলার কাকিয়ারচর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই এলাকার আইয়ুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়লেও জাকিরকে হাসপাতালে নেওয়া হয়নি। তার মরদেহ গোপন রাখার চেষ্টা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

জাকির অচেতন হয়ে পড়ার পর তাৎক্ষণিকভাবে জানানো হয়নি পুলিশকে। সন্ধ্যা ছয়টার দিকে স্থানীয় লোকজন বিষয়টি গ্রাম পুলিশ মোখলেসকে জানান। পরে তিনি পুলিশকে খবর দেন। এদিন রাতে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জাকিরের মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ও মাদকসংক্রান্ত বিষয় নিয়ে জাকিরের সঙ্গে শাকিলের তর্কাতর্কি হয়। একপর্যায়ে শাকিলসহ কয়েকজন জাকিরকে মারধর করেন বলে অভিযোগ উঠে। এতে গুরুতর আহত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। তবে তাকে হাসপাতালে নেওয়া হয়নি।

এদিকে মরদেহ উদ্ধারের সময় জাকিরের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায় উল্লেখ করে পুলিশ বলেন, তার মাথার পেছনে ভোঁতা কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন, দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাত এবং কপালের মাঝবরাবর কাটা জখমের চিহ্ন আছে।

এ বিষয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজীত বড়ুয়া জানান, নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনার নেপথ্যের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২৩শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page