October 14, 2026, 4:31 pm
শিরোনামঃ
প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ আমাদের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না : ইরাকের প্রধানমন্ত্রী যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় চোর সন্দেহে যুবককে বিদেশি কুকুর দিয়ে নির্যাতন ; ৩ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুমিল্লার বুড়িচংয়ে চোর সন্দেহে জয় চন্দ্র সরকার (৩০) নামে এক যুবককে আটক করে কুকুর লেলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল দুপুরে জেলার বুড়িচং উপজেলার দেবপুর সাকুরা স্টিল মিলে জয় চন্দ্র সরকারকে চুরির দায়ে আটক করা হয়। এরপর ২টি বিদেশি কুকুর লেলিয়ে দিয়ে পৈশাচিকভাবে নির্যাতন করা হয়। পর বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

ভুক্তভোগী জয় চন্দ্র সরকার ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার শীতলপুর গ্রামের বিষ্ণুর সরকারের ছেলে।

গ্রেফতররা হলেন, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আরিয়াল গ্রামের জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম (২৮), একই জেলার মুন্সিগঞ্জ সদরের মুরমা এলাকার মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. আল আমিন লিপু (৩৬) ও কুমিল্লার বুড়িচং উপজেলার কাটাজাঙ্গাল এলাকার ফারুক হাওলাদারের ছেলে সজিব হাওলাদার (২৬)।

কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, শুক্রবার দুপুরের পর থেকে বুড়িচং উপজেলার দেবপুর সাকুরা স্টিল মিলে জয় চন্দ্র সরকারকে চুরির দায়ে আটকের পর ২টি বিদেশি কুকুর দিয়ে তার ওপর নির্যাতন চালান কয়েকজন। পরে বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। এরপর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। আইনানুগ ব্যবস্থা শেষে তাদের বুড়িচং থানায় হস্তান্তর করা হবে।

এ বিষয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী জয় চন্দ্র সরকার বাদি হয়ে গতকাল রাতে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। র‍্যাবের কাছ থেকে আসামি বুঝে পাওয়ার পর তাদের কুমিল্লা আদালতে তোলা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page