March 31, 2026, 9:24 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

কুরআন অবমাননাকারী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন : আব্দুল মালিক আল-হুথি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যেসব দেশ পবিত্র কুরআন অবমাননাকে আশ্রয়-প্রশ্রয় দেয় তাদের সঙ্গে মুসলিম দেশগুলোকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুলমালিক আল-হুথি।

তিনি শুক্রবার শোকাবহ আশুরার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানানোর পাশাপাশি ওইসব দেশকে অর্থনৈতিকভাবে বয়কট করারও আহ্বান জানান।

আনসারুল্লাহ প্রধান সুনির্দিষ্টি কিছু পশ্চিমা দেশে ইসলাম অবমাননার জন্য উগ্র ইহুদিদের ইন্ধনকে দায়ী করেন। তিনি বলেন, ইহুদিবাদীরা সব সময় ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

সম্প্রতি সালওয়ান মোমিকা নামে সুইডেনে আশ্রয় গ্রহণকারী এক ইরাকি শরণার্থী সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় দুই বার পবিত্র কুরআন অবমাননা করেছে। ওই ইরাকি কুলাঙ্গার সম্প্রতি পবিত্র ঈদুল আজহার দিন স্টকহোমের সবচেয়ে বড় মসজিদের সামনে একবার এবং গত ২০ জুলাই ইরাক দূতাবাসের সামনে আরেকবার কুরআন অবমাননার জঘন্য অপকর্ম ঘটায়। দুবারই সুইডেনের পুলিশ তাকে কঠোর নিরাপত্তা প্রদান করে।

এদিকে ডেনমার্কের ইসলাম-বিদ্বেষী গোষ্ঠী ‘দানস্কে প্যাট্রিওটার’ গত দু’সপ্তাহে তিনবার মহাগ্রন্থ আল-কুরআনের অবমাননা করেছে। ইউরোপীয় দেশগুলোতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কুরআন অবমাননার বিরুদ্ধে ইরানসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page