March 31, 2026, 10:54 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

কুরআন অবমাননা ; সুইডেনের সঙ্গে স্বাক্ষরিত সকল চুক্তি বাতিলের দাবি জানাল জর্দানের এমপিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইডেনে বারবার কোরআন অবমাননার ঘটনায় জর্দানের পার্লামেন্ট সদস্যরা আন্তর্জাতিক আদালতে সুইডেনের বিচারের দাবি জানিয়েছে। সেইসঙ্গে সুইডেনের সঙ্গে স্বাক্ষরিত সকল চুক্তি স্থগিত রাখারও দাবি জানায় এমপিরা।

বার্তা সংস্থা ইসনা আজ (শুক্রবার) আরও জানিয়েছে, কোরআন অবমাননার পর জর্দানের সংসদের ৬৪ জন সদস্য একটি সংসদীয় স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন এবং তাদের দেশের সরকারকে সুইডেনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার এবং নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করার আহ্বান জানিয়েছেন।

জর্ডানের সংসদ সদস্যদের স্মারক লিপিতে বলা হয়েছে: জাতিসংঘ সনদ অনুযায়ী পবিত্র কুরআন পোড়ানোর অনুমতি দেওয়া বিশ্ব শান্তি ও নিরাপত্তার লঙ্ঘন।

স্মারক লিপিতে আরও বলা হয়েছে: যতক্ষণ পর্যন্ত সুইডেন আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাচ্ছে এবং ইসলাম ধর্ম ও ঐশি আইনের অবমাননা বন্ধ করার ঘোষণা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সুইডিশ পণ্য বয়কট করার দাবি জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page