October 18, 2026, 9:08 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কুরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করলো কুয়েত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইডেনে গত বুধবার পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে কুয়েত সরকার। গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র উপমন্ত্রী একটি প্রতিবাদ লিপি দিয়েছেন যাতে একজন উগ্রপন্থীর মাধ্যমে পবিত্র কুরআনের কপিতে আগুন দেয়ার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।”

কুয়েতে সরাসরি সুইডেনের রাষ্ট্রদূত নিযুক্ত নেই, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত কুয়েতে সুইডেনের স্বার্থ দেখাশোনা করেন।

গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমে কেন্দ্রীয় মসজিদের সামনে মুসলমানদের এই পবিত্র ধর্মগ্রন্থে এক দুষ্কৃতকারী আগুন ধরিয়ে দেয়। তাদেরকে সুইডেনের একটি আদালত পবিত্র কুরআন পোড়ানোর অনুমতি দেয়। এর আগেও সুইডেনে রাষ্ট্রীয় সমর্থনে পবিত্র কুরআন পোড়ানোর মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে। তবে এবারের এই ঘটনা ঘটেছে ঈদুল আযহার কাছাকাছি সময় যখন পবিত্র মক্কা মোয়াজ্জামায় লাখ লাখ মুসলমান হজব্রত পালন করছিলেন।

এরইমধ্যে সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান এ ঘটনার প্রতিবাদে তেহরানে নিযুক্ত সুইডিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে। এছাড়া, নিন্দা ও প্রতিবাদ চলছে পুরো আরব বিশ্বসহ অন্য মুসলিম দেশগুলোতে। কুরআন পোড়ানোর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানিয়েছে মিশর, ইরাক, জর্দান, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান এবং ফিলিস্তিনসহ বহু দেশ।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page