August 31, 2026, 10:06 am
শিরোনামঃ
মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক হবে তুরস্কে যশোরের বেনাপোল বন্দরে ফর্কলিফটের দুর্ঘটনায় শ্রমিক আহত যশোরে পৌরসভার সাবেক কাউন্সিলর রাজিবুল আলম আটক যশোরের শার্শায় ১৪৪ ধারা অমান্য করে সংখ্যালঘু খ্রীষ্ঠান সম্প্রদায়ের বসত ভিটা দখল যশোরের শার্শায় যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি আটক বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে গুম : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে : শিক্ষামন্ত্রী সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে : চিফ প্রসিকিউটর চট্টগ্রামে বন্ধ দোকানের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় ছাগল বিক্রির টাকা নিয়ে ছেলের আঘাতে বাবার মৃত্যু ; পরে ছেলের আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুষ্টিয়ায় ছাগল বিক্রির টাকা নিয়ে তর্ক-বিকর্তের একপর্যায়ে ছেলের আঘাতে বাবা শম্ভুচরণ বিশ্বাস (৮০) মারা যান। এ ঘটনা ছেলে সহ্য করতে না পেরে ছেলে বিজয় কুমার (৩২) আত্মহত্যা করেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলার কুমারখালীর বাগুলাট ইউনিয়নের উদয় নাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শম্ভুচরণ বিশ্বাসের বাড়িতে পোষা একটি ছাগল বিক্রির টাকায় ছেলে বিজয় কুমার পূজার কেনাকাটা করেন। কিন্তু পরবর্তীতে আরও টাকার প্রয়োজন হওয়ায় বিজয় বাবা শম্ভুচরনের কাছে টাকা দাবী করেন। এ সময় বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনাবশতঃ ছেলে বিজয় তার তার বাবা শম্ভুচরনকে আঘাত করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পর স্থানীয় পল্লী চিকিৎসকের অধীনে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। এদিকে বাবার মৃত্যু খবর সহ্য করতে না পেরে পরের দিন শুক্রবার ছেলে বিজয় কুমার (৩২) আত্মহত্যা করেন। এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছাগল বিক্রির টাকা নিয়ে বাবা-ছেলে তর্কে জড়ান। উত্তেজনাবশতঃ বিজয় তার বয়োবৃদ্ধ বাবা শম্ভুচরনকে আঘাত করলে তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page