October 15, 2026, 8:41 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় নিরাপদ সড়কের দাবিতে লিফলেট বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ‘সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ প্রতিপাদ্যে কুষ্টিয়ায় পথসভা করা হয়েছে। এ সময় লিফলেট বিতরণ করা হয়।

আজ শনিবার সকাল ১১টার দিকে শহরের মজমপুর গেটে ট্রাফিক অফিসের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) এর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা’র জেলা শাখার সভাপতি নুরুন্নবী বাবু ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল।

এতে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই কুষ্টিয়ার উপদেষ্টা স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আবু বকর সিদ্দিক, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, নিরাপদ সড়ক চাই কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি কে এম জাহিদ।

এছাড়া উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কুষ্টিয়ার সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আতাউল গনি উসমান, মীর আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদ অঞ্জন কৃষ্ণশীল শুভ, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলাইন এলিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে জনসচেতনতা ও সরকারি বেসরকারি পদক্ষেপ জরুরি। সকলের সামগ্রিক চেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই সকলে মিলে সচেতন হলে নিরাপদে বাড়ি ফেরা যাবে।

তাদের লিফলেটে লেখা ছিল— ট্রাফিক আইন আপনার সুরক্ষার ঢাল। দ্রুতগতি নয়, নিরাপত্তাই হোক অগ্রাধিকার। হেলমেট পরুন, সিটবেল্ট বাঁধুন, মোবাইল ফোন নয়—চোখ রাখুন সড়কে। মাদকাসক্ত চালকই দুর্ঘটনার মূল কারণ। জেব্রা ক্রসিংএ গাড়ি থামান, পথচারীকে পারাপারের সুযোগ দিন। একটুখানি ধৈর্য বাঁচাতে পারে শত প্রাণ।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page