September 14, 2026, 3:30 pm
শিরোনামঃ
মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত : স্পিকার দুদকের তলবে হাজির না হয়ে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন ১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট শুরু : ইসি সরকারের হারানো অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার জামালপুরে সাত বছরের শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগ পঞ্চগড়ে বিএনপির দুই সংসদ সদস্যের সমর্থকদের সংঘর্ষে ১৫ জন আহত নতুন পোশাক আইন করছে ভারত ; বিপাকে মুসলিমরা বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের
এইমাত্রপাওয়াঃ

কৃষ্ণসাগরের রাশিয়ার রণতরীর ওপর ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করেছে মস্কো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৃষ্ণসাগরে মোতায়েন রাশিয়ার একটি রণতরীর ওপর ইউক্রেনের বড় ধরনের একটি হামলা প্রতিহত করার খবর দিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, উচ্চ-গতিসম্পন্ন এক ঝাঁক নৌ ড্রোন দিয়ে রোববার ইউক্রেন ওই হামলা চালিয়েছিল। রাশিয়ার বিমানবাহী রণতরীটি কৃষ্ণসাগরে স্থাপিত গ্যাস পাইপলাইনগুলোকে সুরক্ষা দেয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের একটি রণতরীতে ব্যর্থ হামলা চালিয়েছে। হামলার সময় ‘আরকিউ-৪ গ্লোবাল হক’ মডেলের একটি মার্কিন সামরিক ড্রোন কৃষ্ণসাগরের আকাশে টহল দিচ্ছিল।

‘প্রিয়াজোভি’ নামক রুশ রণতরীটি কৃষ্ণসাগরের দক্ষিণ-পূর্ব অংশে স্থাপিত তুর্কস্ট্রিম ও ব্লু স্ট্রিম গ্যাস পাইপলাইনের নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।এতে বলা হয়, রোববারের ব্যর্থ হামলার পর রণতরীটি তার দায়িত্ব পালনের কাজ চালিয়ে যাচ্ছে।

রুশ সূত্রগুলো জানিয়েছে, প্রিয়াজোভি রণতরীতে দু’টি স্বয়ংক্রিয় একে-৩০৬ মডেলের কামান এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একাধিক মিসাইল লঞ্চার রয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার আলাদা এক বিবৃতিতে বলেছে, তাদের সেনারা বিগত ৪৮ ঘণ্টায় জার্মানিতে তৈরি ইউক্রেনের অন্তত সাতটি লেপার্ড ট্যাংক ও আমেরিকায় তৈরি পাঁচটি ব্রাডলি সাঁজোয়া যান ধ্বংস করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page